বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

বাচ্চাদের টিফিনে তৈরি করে ফেলুন পরোটা চিকেন ফ্র্যাঙ্কি

ranna banna o beauty tips
পরোটা চিকেন ফ্র্যাঙ্কি
বাচ্চাদের টিফিনে কী খাবার দেওয়া হবে তা নিয়ে মায়েদের চিন্তার শেষ নেই। আজ বার্গার, কাল স্যান্ডউইচ, পরশু নতুন কোন খাবার। প্রতিদিন নতুন নতুন খাবার তৈরি করা খানিকটা কঠিন। এই সমস্যার সমাধান পেয়ে যাবেন আজকের রেসিপি থেকে। চিকেন শর্মা সব বাচ্চারা পছন্দ করে থাকে। শর্মার মত মুরগি দিয়ে তৈরি একটি খাবার হল পরোটা চিকেন ফ্র্যাঙ্কি।
উপকরণ:
১/২ কাপ আটা
১টি ক্যাপসিকাম
১/২ চা চামচ চাট মশলা
৫০০ গ্রাম মুরগির মাংস
১ টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো
ধনেপাতা কুচি
১ চা চামচ ধনিয়া গুঁড়ো
১ চা চামচ জিরা গুঁড়ো
১টি ডিম
১ টেবিল চামচ আদা রসুনের পেস্ট
১টি লেবুর রস
১ কাপ ময়দা
২ টেবিল চামচ তেল
১টি পেঁয়াজ কুচি
৩টি টমেটো কুচি
হলুদ এক চিমটি
পানি
লবণ
প্রণালী:
১। একটি পাত্রে ময়দা, লবণ, আটা তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর এতে পানি দিয়ে ভাল করে ডো তৈরি করুন। একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে ১৫ মিনিট রেখে দিন।
২। নন-স্টিক প্যান চুলায় দিন। এতে তেল দিয়ে দিন। তেল গরম হয়ে আসলে জিরা, আদা কুচি,রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ৫ মিনিট নাড়ুন।
৩। পেঁয়াজ বাদামী হয়ে আসলে এতে মুরগির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
৪। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন।
৫। মাংস নরম হয়ে আসলে এতে লেবুর রস, চ্যাট মশলা, ধনে পাতা কুচি, চ্যাট মশলা দিয়ে দিন।
৬। এরপর ডো দিয়ে পাতলা করে বেলে পরোটা তৈরি করে নিন [পরোটা ভাজঁটি দেখে নিন ভিডিওতে]।
৭। এখন প্যানে পরোটাটি দিয়ে তার উপর তেল এবং ডিম ছড়িয়ে দিন।
৮। পরোটা ফুলে উঠলে নামিয়ে ফেলুন।
৯। এবার পরোটার ভিতরে মুরগির মাংস, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লেবুর রস দিয়ে দিন। পরোটাটা রোল করে পেঁচিয়ে নিন।
১০। ব্যস তৈরি হয়ে গেল মজাদার পরোটা চিকেন ফ্র্যাঙ্কি।

পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

স্বাদ বদলে কেরালা চিকেন রোস্ট

ranna banna o beauty tips
কেরালা চিকেন রোস্ট
একই সাথে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার রান্না করা মোটেই সহজ কথা নয়। এমন খাবার রান্না করা যায় বটে কিন্তু সাধারণত তাতে অনেক দামী দামী উপকরণ লাগে, রান্না করতেও হয়তো শিখতে হয় বিভিন্ন মারপ্যাঁচ। কিন্তু আপনি যদি একদম কম ঝামেলায় সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার খেতে চান, তাহলে এই রেসিপিটি আপনারই জন্য। দেখে নিন কেরালা চিকেন রোস্টের রেসিপি। খাবারটি যেমন মজাদার, তেমনি স্বাস্থ্যের জন্যও ভালো।

উপকরণ
- ৭৫০ গ্রাম হাড় সহ মুরগীর মাংস, মাঝারি টুকরো করে কাটা
- ৪/৫ কোয়া রসুন
- ১ ইঞ্চি পরিমাণ আদা কুচি
- ২/৩টা কাঁচামরিচ
- সিকি চা চামচ ধনে গুঁড়ো
- সিকি চা চামচ মরিচ গুঁড়ো
- সিকি চা চামচ হলুদ গুঁড়ো
- সিকি চা চামচ ভিনেগার
- লবণ স্বাদমতো
- ২ টেবিল চামচ তেল
- ১টা বড় পিঁয়াজ কুচি
- পৌনে এক কাপ টমেটো পিউরি
- সিকি চা চামচ গরম মশলা গুঁড়ো
- অর্ধেকটা লেবুর রস

প্রণালী
১) রসুন, আদা, কাঁচামরিচ, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভিনেগার এবং অল্প করে পানি ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।
২) মুরগীর টুকরোগুলোকে একটা বোলে নিন। এতে এই পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর লবণ দিয়ে মেশান। ম্যারিনেট হতে রাখুন কিছুক্ষণ।
৩) একটা নন-স্টিক প্যানে তেল গরম করে নিন। এতে পিঁয়াজ দিয়ে ভালো করে সাঁতলে নিন। এতে ম্যারিনেট করা মুরগী দিয়ে দিন এবং সাঁতলে নিন যাতে সেদ্ধ হয়ে আসে।
৪) টমেটো পিউরি দিয়ে দিন এতে। ভালো করে মিশিয়ে ঢেকে রান্না হতে দিন ৩-৪ মিনিট।
৫) এরপর গরম মশলা গুঁড়ো দিন। ওপরে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। রান্না হতে দিন আরও কয়েক মিনিট। এরপর নামিয়ে ফেলুন।

ওপরে ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি

ওভেন ছাড়াই হবে একদম বেকারির মত চকলেট ফ্রুট কেক

ranna banna o beauty tips
চকলেট ফ্রুট কেক
বেকারির মজাদার কেক খেতে কে না পছন্দ করে। অনেকের কেক ঘরে তৈরি করার ইচ্ছা থাকলেও ওভেনের ঝামেলার কারণে কেক তৈরি করেন না। ওভেনের চিন্তা দূর করে দিবে এই রেসিপিটি। প্রেশার কুকারে তৈরি করতে পারবেন আপনার পছন্দের চকলেট ফ্রুট কেক! ভাবছেন কীভাবে? আসুন তাহলে জেনে নিন চকলেট ফ্রুট কেকের রেসিপিটি।
উপকরণ:
১ কাপ ময়দা
২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
১ চা চামচ বেকিং পাউডার
২ টেবিল চামচ কোকো পাউডার
১/৪ কাপ মাখন
১/৪ কাপ চিনি গুঁড়ো
১/২ কাপ কনডেন্সড মিল্ক
১.৫ টেবিল চামচ কাজুবাদাম কুচি
১.৫ টেবিল চামচ কাঠবাদাম কুচি
২ টেবিল চামচ ড্রাই ব্লুবেরি
১ টেবিল চামচ কিশমিশ
১ টেবিল চামচ খেজুর
১ কাপ লবণ
প্রণালী:
১। ১/২ কাপ গরম পানিতে কোকো পাউডার মিশিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন।
২। প্রেশার কুকারে লবণ দিয়ে এর মাঝে তারের স্ট্যান্ড দিয়ে ঢেকে মাঝারি আঁচে গরম করতে দিন।
৩। একটি পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার এবং বেকিং পাউডার মিশিয়ে ছেঁকে নিন।
৪। আরেকটি পাত্রে মাখন এবং চিনি বিটার দিয়ে বিট করে নিন। মাখনের মত নরম হওয়া পর্যন্ত বিট করুন। এরপর এতে কনডেন্সড মিল্ক দিয়ে ২-৩ মিনিট বিট করুন।
৫। এবার এই মিশ্রণের সাথে ময়দার মিশ্রণ, কোকো পাউডার, ড্রাই ফ্রুটস এবং বাদাম কুচি মিশিয়ে নিন। এর সাথে বাকী ময়দার মিশ্রণ দিয়ে দিন।
৬। অ্যালুমিনিয়াম অথবা স্টিলের পাত্রে মাখন লাগিয়ে কেকের মিশ্রণটি ঢেলে দিন। আপনি চাইলে মাখনের উপর ফয়েল পেপার দিয়ে কেকের মিশ্রণটি ঢেলে দিতে পারেন।
৭। হুইসেল সরিয়ে বেক করুন ৩০-৩৫ মিনিট।

পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

ঝটপট হালকা স্ন্যাক্স অনিয়ন রিংস

ranna banna o beauty tips
অনিয়ন রিংস
স্ন্যাক্সের কথা চিন্তা করলেই ভয় লাগে। একদিকে অনেক অনেক ক্যালোরির ভয়, আরেকদিকে হরেক রকমের উপকরণ আর আয়োজন নিয়ে চিন্তা। কিন্তু এই স্ন্যাক্স তৈরিতে আপনার আদতে কিছুই লাগবে না। বাড়িতে ময়দা, পিঁয়াজ, তেল আর কিছু মশলা থাকলেই চোখের পলকে তৈরি করে ফেলতে পারবেন দারুণ মুচমুচে নাশতা। চলুন দেখে নেই অনিয়ন রিংস এর রেসিপিটি।

উপকরণ

- পৌনে এক কাপ ময়দা
- সিকি কাপ কর্ন ফ্লাওয়ার
- সিকি চা চামচ গার্লিক পাউডার
- আধা চা চামচ শুকনো মরিচ গুঁড়ো
- সিকি চা চামচ চাট মশলা
- এক চিমটি বেকিং সোডা
- লবণ স্বাদমতো
- সিকি কাপ ফেটানো টক দই
- ২টা বড় পিঁয়াজ, মোটা রিং করে কাটা
- ১ কাপ ব্রেড ক্রাম্ব
- ডিপ ফ্রাই করার জন্য তেল

প্রণালী

১) পিঁয়াজ রিং করে কেটে রিংগুলোকে ছাড়িয়ে নিন। এগুলোকে আলাদা করে রাখুন।
২) একটা বোলে ময়দা, কর্ন স্টার্চ, মরিচের গুঁড়ো, বেকিং সোডা, লবণ, এক টেবিল চামচ ব্রেড ক্রাম্ব এবং দই মিশিয়ে নিন। ঘন করে ব্যাটার তৈরি করুন। দরকার হলে অল্প করে পানি দিন। ব্যাটার তৈরি হলে এতে গার্লিক পাউডার দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে নিন।
৩) একটা বাটিতে ১ টেবিল চামচ ময়দা নিন। এই বাটিতে পিঁয়াজের রিংগুলোকে নিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিন। এবার ভালো করে ঝাঁকিয়ে নিন। এতে সব পিয়াজে ময়দা মেখে যাবে।
৪) এবার ময়দা মাখা রিংগুলোকে ব্যাটার ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নিন। ব্রেড ক্রাম্ব ছাড়া শুধু ব্যাটারে ডুবিয়েও এটা তৈরি করে নিতে পারেন।
 পছন্দের যে কোনো সসের সাথে পরিবেশন করুন গরম গরম। 
ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

স্বাদ বদলে জাপানি রাইস

ranna banna o beauty tips
স্বাদ বদলে জাপানি রাইস
রাইস ডিশ ছাড়া আসলে বাঙালির চলেই না। সাদা ভা থেকে শুরু করে পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস ইত্যাদি কত কিছুই না খেয়ে থাকি আমরা। চলুন, আজ  আফরোজা নাজনীন সুমির হেঁসেল থেকে জেনে নিই ভিন্নধর্মী একটি রাইস ডিশের রেসিপি "জাপানি রাইস"।  

উপকরণ: 

আধা সিদ্ধ ভাত:
৪ কাপ মুরগির মাংস:
১ কাপ রসুন কুচি: ১ চা চামচ তেল:
২ টে: চামচ সাদা গোলমরিচ গুঁড়া:
১ টে: চামচ লবণ:
স্বাদমত টমেটো চিলিসস:
৪ টে: চামচ সিদ্ধ গাজর:
১টা ডিম:
২টা আদা বাটা :
আধা চা চামচ সয়াসস :
আধা চা চামচ  

প্রনালী:  

-প্রথমেই মাংস লবন, গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিন।
-এরপর গরম তেলে রসুন কুচি ভেজে তাতে মুরগীর মাংস ভেজে সিদ্ধ ভাত ও গাজর দিয়ে দিন।
-ভাল করে নেড়ে ভেজে এতে সস আর গরম মসলা গুঁড়া ও লবন দিন।
-উপরে ডিম ভাজা দিয়ে পরিবেশন করুন হট টমেটো সস দিয়ে মজাদার জাপানি রাইস। 

রেস্টুরেন্ট স্বাদের বার্গার তৈরি করে ফেলুন আলু দিয়ে

ranna banna o beauty tips
রেস্টুরেন্ট স্বাদের বার্গার তৈরি করে ফেলুন আলু দিয়ে
বার্গার ছোট বড় সবার পছন্দের একটি খাবার। অনেকে দুপুরের খাবার হিসেবে বার্গার খেয়ে থাকেন। আর বাচ্চাদের তো কথাই নেই, বার্গার হলে আর কিছুই লাগে না তাদের। কিন্তু প্রতিদিন বাইরের বার্গার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ঘরে তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্বাদের বার্গার। তবে এই বার্গারটি একটু ভিন্ন ধরণের। সবজি খাওয়া নিয়ে প্রায় সব বাচ্চারাই বিরক্ত করে থাকে। কিন্তু আলু সব বাচ্চাদেরই পছন্দের সবজি। এই আলু দিয়েই তৈরি করুন মজাদার আলু টিক্কা বার্গার। টিফিনেও তৈরি করে দিতে পারেন এই খাবারটি।

উপকরণ

২টি সিদ্ধ আলুর ভর্তা
২ কাপ সিদ্ধ সবজি (পছন্দের যেকোন সবজি)
১ চা চামচ আদা মরিচ পেস্ট
ধনেপাতা কুচি
লবণ
১/৪ চা চামচ গরম মশলা
লেবুর রস
২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
কর্ণ ফ্লাওয়ার পেস্ট
৩ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
লবণ
পানি
ভাজা ব্রেড ক্রাম্বস
কোলস্ল তৈরির জন্য
১ কাপ মেয়নিজ
১/২ কাপ গাজর কুচি
১টি পেঁয়াজ লম্বা করে কাটা
সরিষার সস
গোলমরিচ
লবণ
বার্গার বন
মাখন
চিজ
টমেটো কেচাপ  
লেটুস পাতা
শসার টুকরো
টমেটোর টুকরো

প্রণালী:

১। প্রথমে সিদ্ধ আলু, আদা মরিচের পেস্ট, সিদ্ধ সবজি (মটরশুঁটি, বিনস, গাজর, ফুলকপি), ধনেপাতা কুচি, লবণ, গরম মশলা, লেবুর রস, কর্ণ ফ্লাওয়ার ভাল করে মিশিয়ে নিন।
২। হাতের তালুতে অল্প করে তেল লাগিয়ে নিন। তারপর সবজিগুলো দিয়ে বড় চপ তৈরি করুন।
৩। আরেকটি পাত্রে কর্ণ ফ্লাওয়ার, লবণ এবং পানি দিয়ে পেস্ট তৈরি করুন।
৪। সবজির চপটি কর্ণ ফ্লাওয়ারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে জড়িয়ে তেলে দিয়ে দিন। বাদামী রং হয়ে আসলে তেল থেকে নামিয়ে ফেলুন।
৫। এখন মেয়নিজ, গাজর কুচি, পেঁয়াজ, সরিষার সস, গোল মরিচ, লবণ একসাথে মিশিয়ে ক্লোসোল তৈরি করুন।
৬। বার্গার বনে মাখন লাগিয়ে নন-স্টিক প্যানে সেঁকুন। তারসাথে সবজির চপটি দিয়ে দিন।
৭। সবজি চপটির উপর চিজ দিয়ে একটি ছোট বাটি দিয়ে চিজসহ চপটি ঢেকে দিন।
৮। বার্গার বনে টমেটো কেচাপ, লেটুস, শসা, টমেটোর টুকরো, অল্প একটু লবণ এবং গোলমরিচ গুঁড়ো, আলুর চপ, তার উপর কোলস্ল সালাদ দিয়ে দিন।
৯। ব্যস তৈরি হয়ে গেল মজাদার আলু টিক্কা বার্গার।
পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

খুব সহজে তৈরি করুন স্পাইসি গ্রিলড চিকেন ড্রামস্টিক

ranna banna o beauty tips
স্পাইসি গ্রিলড চিকেন ড্রামস্টিক
ইদানিং রাস্তাঘাটে মোড়ে মোড়ে দেখা যায় গ্রিলড চিকেন তৈরি হচ্ছে। এর দারুণ সুগন্ধে যেন মুহূর্তেই বেড়ে যায় ক্ষুধা। কিন্তু গ্রিলড চিকেন আবার বাসায় তৈরি করার কথা ভাবতেই চান না কেউ। এটা লাগবে সেটা লাগবে এই ভেবে আর রান্না করা হয় না। চলুন দেখে নেই একদম ঘরোয়া উপায়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই স্পাইসি গ্রিলড চিকেন ড্রামস্টিক তৈরির পদ্ধতিটি। তেলে ভাজার দরকার হয় না বলে এটা বেশ স্বাস্থ্যকরও বটে।

উপকরণ
- ৪টা চিকেন ড্রামস্টিক
- লবণ স্বাদমতো
- লেবুর রস ২ টেবিল চামচ
- ১ চা চামচ ধনে
- ১ চা চামচ আদা কুচি
- ১ চা চামচ রসুন কুচি
- ৮/১০টা শুকনো মরিচ
- ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
- ব্রাশ করার জন্য অল্প তেল

প্রণালী
১) প্রথমে ড্রামস্টিকগুলোর ওপরে ছুরি দিয়ে চিরে নিন কয়েক জায়গায়। এরপর এতে ২ চা চামচ লবণ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট হতে রাখুন। এই ফাঁকে গ্রিলের মশলা তৈরি করে নিন।
২) মশলা তৈরির জন্য ধনে, আদা, রসুন, শুকনো মরিচ, গোলমরিচ গুঁড়ো এবং অল্প করে পানি একসাথে ব্লেন্ড করে নিন। একদম মিহি পেস্ট হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন।
৩) এই মশলা ড্রামস্টিকে মাখিয়ে ম্যরিনেট হতে দিন কমপক্ষে ১৫-২০ মিনিট।
৪) একটা বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিন। এতে ম্যারিনেট করা ড্রামস্টিকগুলো রাখুন। মশলা বাকি থাকলে ওপরে দিয়ে দিন। ওভেনে ১৮০ ডিগ্রিতে বেক করুন যতক্ষণ না চিকেন রান্না হয়ে যায় পুরোপুরি। ৪৫ মিনিটের মতো লাগতে পারে।

লেবুর টুকরো দিয়ে গার্নিশ করে নান অথবা তন্দুরি রুটির সাথে পরিবেশন করুন ঝাল ঝাল গ্রিলড চিকেন ড্রামস্টিক। 
ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি

 

Copyright @ 2013 রান্না-বাণ্ণা ও বিউটি টিপস.